বাঘাইছড়ি (সাজেক) প্রতিনিধিঃ- বাঘাইছড়ি উপজেলার সাজেকে ত্রিপুরা সম্প্রদায়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করতে গিয়েছেন পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। গতকাল বুধবার রাতে সাজেক ভ্যালির পার্কিং এলাকায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
এসময় প্রতিমন্ত্রী বলেন, সাজেক প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন। সাজেকের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য শিক্ষা,স্বাস্থ্য,পর্যটন শিল্প ও মেয়েদের জন্য বিভিন্ন কারিগরি শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা করার কথা জানান তিনি। তিনি আরো বলেন, পাহাড়ের দুর্গম এলাকায় বিদ্যালয়ের পাশাপাশি আবাসিক হোস্টেল এর ব্যবস্থা করা হবে সাজেকে সুপেয় পানির প্রকল্প বাস্তবায়ন করা হবে। রাঙামাটি জেলার প্রতিটি উপজেলা ও প্রত্যেকটি ইউনিয়নে কমিনিউটি ক্লিনিক প্রতিষ্ঠা করার আশ্বাস দেন । এবং পাশাপাশি মহিলাদেরকে নিয়ে বিভিন্ন কারিগরি শিক্ষার প্রশিক্ষণ ব্যবস্থা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার (দীপু), রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন এবং জেলা বিএনপির জাসাসের সভাপতি মো. কামরুল হোসেন ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্যও বাংলাদেশের ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মাচাং খনি রঞ্জন ত্রিপুরাসহ আরো অনেকে।

মন্তব্য করুন