ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি দলের সাথে জেলা পরিষদ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ নিজস্ব প্রতিবেদক,রাঙামাট-ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি দলের সাথে জেলা পরিষদ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ও সদস্যবৃন্দগণ।
আজ মঙ্গলবার সকালে (৮সেপ্টেম্বর) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন ইউনেস্কোর হেড অব অফিস ও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুজান ভাইজ । এসময় ইউনেস্কোর হেড এর সাথে ছিলেন, প্রজেক্ট লিড ( মিডিয়া এন্ড ইউনেস্কো) শাকিল এম ফয়সাল ও মোঃ রাকিব।
মতবিনিময় সভায় ইউনেস্কোর প্রতিনিধি দলের সদস্যবৃন্দ ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানীত সদস্য মোহাম্মদ মামুনুর রশিদ,চন্দ্রা চাকমা, তিমথী খিয়াং, পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোঃ রিজাউল করিম, ভুমি কর্মকর্তা মুহাম্মদ মামুনুল হক ও কনসালটেন্ট জনাব অরুনেন্দু ত্রিপুরাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন