উখিয়া (কক্সবাজার)ঃ-কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের মধ্যে জগন্নাথ বিশ্ব বিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল আহাদ সরদারের পরিবারের ৬জন রয়েছেন।এ ঘটনায় আহত হয়েছে আরো ৬জন।এ ছাড়া কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
গতকাল শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাই ভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার কাঠের তৈরি রিসোর্টটিতে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। আগুনে রিসোর্টটি প্রায় পুরোপুরি পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে রয়েছেন- মালিহা, মিলা, সাবরিন ও শিশু ফাইজান আহমেদ। জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাফিজ তেহামী (ডাকনাম জাইফ), জগ ন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাবিলা, মালিহা এবং আলভী পরস্প রের কাজিন।বাকিদের মধ্যে ফারিহা কবির নাফি জের বড় বোন এবং ফাইজান ভাগ্নে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, রিসোর্টটিতে আব্দুল আহাদ সরদারের পরিবারের নয়জন সদস্য ছিলেন। তাদের মধ্যে ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকি তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

মন্তব্য করুন