সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজারঃ-কক্সবাজারের ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা ও ২ পিস ইয়াবাসহ ২ ব্যক্তিকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (৪অক্টোবর) বিকেলে ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমার নেতৃত্বে উপজেলার ৭নং ওয়ার্ড দরগাহপাড়া  এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন-মোঃ শাহজাহান (৪২) ও মোঃ জুবাইর (৩০)। অভিযানকালে তাঁদের কাছ থেকে গাঁজা ও ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষ স্বীকারোক্তির ভিত্তিতে মোঃ শাহজানকে ৫ দিন ও মোঃ জুবাইরকে  ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে একই সঙ্গে মোট ৪০০ টাকা অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানে ঈদগাঁও থানার পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার ও স্থানীয়রা সহযোগিতা করেন।