সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁওয়ে এক রাতে মিয়া খাঁন নামে এক ব্যবসায়ির ২টি গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার( ১৫ সেপ্টেম্বর) ভোর রাতে উপ -জেলার ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব ইউছুফেরখীল গ্রামে তার গোয়ালঘর থেকে এই গরু চুরির ঘটনা ঘটে। জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাতেও ব্যবসায়ী মিয়া খাঁন গোয়াল ঘরে গরু রেখে তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকালে তিনি গোয়াল ঘরে গিয়ে দেখেন ভেতরে থাকা ২টি গরুর একটিও নেই।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মিয়া খাঁন বলেন, তার চুরি যাওয়া ২টি গরুর আনুমানিক দাম প্রায় ২ লাখ টাকার ওপরে হবে। এতে তিনি নিঃস্ব হয়ে গেছেন। গরু ফিরে পাওয়াসহ চোরচক্রকে গ্রেফতা রের দাবি জানান তিনি।ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, গরু চুরির বিষয়ে এখনো কোনো অভিযোগ পাননি। তবে ঘটনাটি জানার পর এরই মধ্যে চুরি যাওয়া গরু উদ্ধার ও চোর চক্রের সদস্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

মন্তব্য করুন