সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।কক্সবাজারের ঈদগাঁওয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নানা আয়োজনের মধ্য দিয়ে নজ রুল বর্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে।সোমবার (২১সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে উদ্বোধনী ও সাংস্কৃ তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আহ্বায়কের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান মোহা ম্মদ মহিউদ্দিন। বিচারকবৃদ্ধের মধ্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ: ইলিয়াস মিয়া,ঈদগাহ রশিদ আহমদ কলেজ প্রভাষক মোঃইয়াসির আরা ফাত, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক নাজমীন আক্তার ও অর্পিতা চৌধুরী দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সাংস্কৃতিক পরিবেশনা। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরি বেশন করে। তাদের কণ্ঠে ও পরিবেশনায় উঠে আসে বিদ্রোহ, প্রেম, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার সেই চিরন্তন নজরুলচেতনা। এসময় ঈদ গাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, পোকখালী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শফিউল আলমসহ বিভিন্ন প্রতিষ্টানের শিক্ষক-শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও নজরুল প্রেমীরা উপস্থিত ছিলেন।