সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার-
কক্সবাজারের ঈদগাঁওয়ে জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে নবনির্মিত ‘মসজিদে জালাল’-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। ৪ সেপ্টেম্বর (শুক্রবার) সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ভাদীতলায় দৃষ্টিনন্দন এ জামে মসজিদটির দ্বার উন্মোচন করা হয়।
উদ্বোধনী দিনে নতুন এই জামে মসজিদে প্রথম খুতবা পাঠ করেন আলেমেদ্বীন ইমাম জাফর আলম। এরপর জুমার নামাজ পড়ান এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন তিনি। জুমার এই জামাতে এলাকার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
মসজিদ উদ্বোধনের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মোতওয়াল্লী জসিম উদ্দিন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার, জেলা বিএনপির সহ সভাপতি এম মমতাজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, উপজেলা জামায়াত আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদী ও স্থানীয় বিশিষ্ট রাজনীতিবিদ একেএম জাহাঙ্গীর বাঙালী প্রমূখ।

মন্তব্য করুন