ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গুরুত্বপূর্ণ, অধিক গুরুত্বপূর্ণ ও সাধারণ পূজামণ্ডপগুলোর নিরাপত্তা পরিস্থিতি শনিবার রাতে পর্যবেক্ষণ ও পরিদর্শন করছেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা নাসিমা আকতার ও প্রশিক্ষক কানন ধরসহ আনসার ব্যাটালিয়ন স্টাইকিং টিম। এসময় ডাঃ রুপস পাল, তার স্ত্রী ডাঃ তৃনা সাহা, আনসার সদস্য আবদুল মালেক সহ অনেকে উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে তিনি বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পূজার শান্তিপূর্ণ পরি বেশ বজায় রাখার বিষয়ে খোঁজখবর নেন।এ সময় পূজাম ণ্ডপে দায়িত্ব পালনরত আনসার-ভিডিপি সদস্যদের সত র্কতা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
তিনি পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করার ওপর গুরুত্ব দেন।
ঈদগাঁও উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্ব পালন কার্যক্রম জোরালে ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

মন্তব্য করুন