ঈদগাঁও, (কক্সবাজার প্রতিনিধি)। কক্সবাজারের ঈদগাঁওয়ে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতি লিঃ এর নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির ১ম সভা রোববার(১১ অক্টোবর)  অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলামের সভা পতিত্বে ও সম্পাদক মোহাম্মদ জুনাইদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নবনির্বাচিত সহ-সভাপতি  নাছির উদ্দিনসহ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

শুরুতে নবনির্বাচিত কমিটি সদ্য বিদায়ী কমিটির কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। এসময় রেকর্ডপত্র ও বিধি সম্মতভাবে যাবতীয় কাগজপত্র, রেজুলেশন খাতা, ব্যাংক হিসাব ও অন্যান্য দলিলাদি হস্তান্তর করা হয়।  এসময় নেতৃবৃন্দরা নিজ অবস্থান থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন এবং সমিতির সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচনী কাগজপত্র ও নবনির্বাচিত ১ম সভার রেজুলেশনের কপি নিবন্ধক ও মহাপরিচালক, সমবায় অধিদপ্তর, বিভাগীয় যুগ্ম-নিবন্ধক, জেলা সমবায় অফিসার সহ সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রেরণের জন্য সম্পাদক মোহাম্মদ জুনাইদ কে ক্ষমতা প্রদান করা হয়।

এছাড়াও সভায় সমিতির নির্বাচন সংক্রান্ত বিষয়ে বিজ্ঞ আদালতে চলমান অপর মামলা নং- ১৭৭/২০২৬ ইং যথাযথভাবে পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি সদ্যবিদায়ী ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে দায়েরকৃত মিথ্যা অভিযোগ সমূহ আইনীভাবে মোকাবিলা করার বিষয়েও সভায় সিদ্ধান্ত হয়। সভায় সমিতির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সদস্যদের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম দ্রুত বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর তারিখে অনুষ্ঠিত নির্বাচনে সাইফুল ইসলাম সভাপতি, নাছির উদ্দিন সহ-সভাপতি,  মোহাম্মদ জুনাইদ সম্পাদক এবং ৬ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।