ঈদগাঁও,(কক্সবাজার) প্রতিনিধিঃ- কক্সবাজারের ঈদগাঁও উপজেলা প্রশাসন ঘােষিত ইজিবাইক,মিনি টমটমের লাইসেন্স প্রদানে স্থানীয় ইউ নিয়ন পরিষদের গলাকাঁটা বাণিজ্য,সময়ক্ষেপণ ও হয়রানি বন্ধে সমাবেশ ও বিক্ষোভ করেছে ইজিবাইক-টমটম চালক সংগ্রাম পরিষদ।মঙ্গল বার (৬ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলা সড়কের নতুন রাস্তা মাথার সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন স্থানীয় শ্রমিক নেতা সেলিম আকবর।
সমাবেশে বক্তারা বলেন, উপজেলার বিভিন্ন সড়ক উপ সড়কে ইজিবাইক, টমটম চালকরা মানুষকে সেবা দিয়ে আসছে। কিন্তু ইজিবাইক চলাচলে অনুমতি লাইসেন্সের নামে বিভিন্ন জায়গায় বাঁধা দেয়া হচ্ছে।ব্যাটারি বিক্রি বৈধ,ইজিবাইক বিক্রি বৈধ, তা রাস্তায় চললে অবৈধ; তা মেনে নেয়া যায় না।
তারা আরও বলেন, প্রশাসন থেকে ইতােমধ্যে লাইসেন্স প্রদান ইস্যুতে ইউনিয়ন পরিষদকে দায়িত্ব দেয়া হয়েছে। এরইমধ্যে উপজেলায় ইজিবাইক আটক অব্যাহত রেখেছে প্রশাসন। আটক টমটম মুক্ত করার দাবি জানালে হয়রানি করা হচ্ছে। বক্তারা আরও বলেন, নতুন লাইসেন্স দেয়ার জন্য বিভিন্ন সময়ে গড়িমসি করে আসছে স্থানীয় ইউনিয়ন পরিষদ। ইতিমধ্যে তারা লাইসেন্স প্রতি ৩০০০ টাকা একটি টমটমের জন্য নেয়া হয়েছে টুকেনের মাধ্যমে।
আমাদের জানামতে হাজারো আবেদন জমা পড়েছে। কিন্তু টাকা জমা দেয়ার মাস অতিবাহিত হলেও নতুন লাইসেন্স প্রদান নিয়ে সময়ক্ষেপণ ও হয়রানি করছে। যার ফলে ইজিবাইক চালকের জীবন-জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে। আমরা লাইসেন্স প্রদানে সময়ক্ষেপণ ও হয়রানি বন্ধ করে দ্রুত সময়ে নামে মাত্র ৫শ টাকা দামের লাইসেন্স প্রদানের দাবি জানাই। অন্যথায় হয়রানি বন্ধ ও নতুন লাইসেন্স প্রদানের দাবিতে সংগ্রাম পরিষদ কঠোর আন্দোলন গড়ে তুলবে।

মন্তব্য করুন