সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও উপজেলা শ্রমিক দলের ১৩ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে। ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার)  জেলা শ্রমিক দল দপ্তর সম্পাদক এম খাইরুল আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

ঘোষিত কমিটিতে মোহাম্মদ হেলাল উদ্দিন কোং-কে সভাপতি, এম শফিউল আলম তাজকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যন্যরা হলেন সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহ সভাপতি মোহাম্মদ জামাল হোসেন, যুগ্ম সম্পাদক সাবেক মেম্বার জসিম উদ্দিন, বেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল আজিম, মোহাম্মদ ইমরান ও সদস্য করা হয়েছে দিদারুল ইসলাম, মুজিবুর রহমান, মোহাম্মদ এনাম ড্রাইভার, মোহাম্মদ আরফাত ও জি এম কাদেরকে।

১৩ সদস্যবিশিষ্ট এই আংশিক কমিটির অনুমোদন দেন কক্সবাজার জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুবউদ্দিন।