‎-টানা ভারী ভর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ডুবে গিয়েছিল পর্যটক আকর্ষণ রাঙামাটির ঝুলন্ত সেতু। দীর্ঘ এক সপ্তাহ পর আজ শনিবার বিকাল থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে ঝুলন্ত সেতু। সেতুর উপর থেকে পানি কমে যাওয়ার সাথে সাথে গত ২ দিন ধরে ধুয়ে মুছে সাজানো হচ্ছে পর্যটক বরণে।

‎পর্যটন হলিডে কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত  ২৯ আগষ্ট ২০২৬ বিকাল হতে সেতুর উপর দর্শণার্থী চলচলের উপর নিষেধাজ্ঞা জারি করেন পর্যটন কর্তৃপক্ষ। ২৯ আগষ্ট হতে ৪ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকার পর আজ শনিবার বিকালে দর্শণার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে ঝুলন্ত সেতু।
‎
‎পর্যটকদের জন্য আকর্ষণীয় এই ঝুলন্ত দীর্ঘ দিন ধরে বন্ধ থাকায় দূর- দূরান্ত থেকে আসা পর্যটকরা ভারাকান্ত মন নিয়ে ফিরে যান। পর্যটকরা অধীর আগ্রহ নিয়ে ঝুলন্ত সেতু দেখতে এসে ডুবন্ত অবস্থায় দেখে মন রাখাপ করে চলে যান। অন্যদিকে সেতু বন্ধ হয়ে যাওয়ায় গত এক সপ্তাহে পর্যটন হলিডে কমপ্লেক্সের বড় ধরনের ক্ষতি সাধিত হয়েছে।
‎
‎পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন,ঝুলন্ত সেতু দীর্ঘ এক সপ্তাহ ধরে ডুবে থাকায় দর্শণার্থী চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি ছিল। উধ্বর্তন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আজ শনিবার বিকাল থেকে ঝুলন্ত সেতু দর্শণার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
‎