সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজারঃ- কক্সবাজারের ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের চার তলা বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল।

এসময় তিনি বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সাথে বৈষম্য ও সুযোগ সুবিধা দূর করেছেন বর্তমান সরকার। ভবিষ্যত প্রজন্মকে সুশিক্ষিত করতে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন। বিএনপি যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে তখনই শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়।

এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামাল উদ্দিন, প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, জেলা বিএনপির সহ সভাপতি  এম মমতাজুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি  আবুল কালাম, উপজেলা জামায়াতের আমীর সেলিম উল্লাহ জিহাদি,জালালাবাদ ইউপি চেয়ারম্যান মো:আলমগীর তাজ জনি,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সেলিম মাহমুদ,সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুরসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।