নিজস্ব প্রতিবেদক,রাঙামাটিঃ-পুলিশ সুপার রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই থানাধীন পাগলীপাড়া ক্যাম্প আকস্মিক পরিদর্শনে যান জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব। গতকাল ৩ অক্টোবর ২০২৬ রাঙামাটি জেলার কাপ্তাই থানাধীন পাগলীপাড়া ক্যাম্প আকস্মিক পরিদর্শন করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
‎
‎পরিদর্শনকালে পুলিশ সুপার ক্যাম্পের ফোর্সদের থাকার ব্যারাক পরিদর্শন করেন এবং উপস্থিত সকল পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের ক্ষেত্রে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও পেশাগত দায়িত্ব সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।


‎
‎এছাড়াও পুলিশ সুপার পাগলীপাড়া ক্যাম্পের ভবন নির্মাণের জন্য সম্ভাব্য স্থান পরিদর্শন করেন এবং প্রস্তাবিত জায়গার স্থান ও পারিপার্শ্বিক পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেন। ক্যাম্পের অবকাঠামোগত উন্নয়ন ও পুলিশ সদস্যদের আবাসন সুবিধা নিশ্চিতকরণের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
‎
‎এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) জনাব মোঃ জাহেদুল ইসলাম, পিপিএম-সেবা, ওসি (ডিবি) এইচ. এম. মাহমুদ, অফিসার ইনচার্জ, কাপ্তাই থানা, শেখ মাহমুদুল হাসান রুবেল সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।