রাঙামাটির খবর ডেক্সঃ- রাঙামাটির কোতয়ালী থানার বিশেষ অভিযানে ২চোর ,৯জন কিশোরসহ মোট-১১জনকে আটক করেছে পুলিশ। ১৬ অক্টোবর ২০২৬  রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর দিকনির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক টিম রাঙামাটি জেলার কোতয়ালী থানাধীন পৌরসভার বিভিন্নস্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন- সেকান্দার বাদশা@ মনির(২৯), মোহাম্মদ অনিক ইসলাম(৩২), নাহিদুল ইসলাম (১৬), মোঃ নাইম (১৭), রবিউল ইসলাম (১৬),  আজিম হোসাইন(১৬), মো. শহিদুল ইসলাম(১৬) , মো. সিহাব (১৭), মো. আজিজ (১৬), মো. ইমরান (১৭), ও মেহেদী হাসান ইমন (১৭)।  আটককৃতরা সবাই রাঙামাটি জেলা শহরের বাসিন্দা।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ৩ ওসি  মোঃ জসিম উদ্দিন বলেন,৩নং হতে ১১নং পর্যন্ত কিশোরদেরকে সন্দহজনক ভাবে আটক করা হয়। পরবর্তীতে তাহাদেরকে যাচাই বাচাই করিয়া উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে মুচলেকা গ্রহন পূর্বক তাহাদের পিতা-মাতার নিকট জিম্মায় প্রদান করা হয়েছে। ‎গ্রেফতারকৃত ১নং ও ২নং আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।