১৪ সেপ্টেম্বর ২০২৬ রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর দিকনির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোকলেছুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম রাঙামাটি জেলার কোতয়ালী থানাধীন পৌরসভার বিভিন্নস্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ৬জনকে গ্রেফতারা করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন–মোঃ নোমান (৩৯), পদবি-(জেলা স্বেচ্ছা সেবকলীগের সদস্য), পিতা- মৃত মুন্সী মিয়া, মাতা- রহিমা বেগম, সাং-২নং পাথর ঘাটা, ২নং ওয়ার্ড,থানা-কোতয়ালী, জেলা-রাঙামাটি পার্বত্য জেলাকে দাঙ্গা সংগঠনের অপরাধে গ্রেফতার করা হয়।  মোঃ আবু তাহের(২৮), পিতা- মৃত তৈয়ব আলী, মাতা: আয়েশা বেগম, বর্তমান: (সাং-রিজার্ভ বাজার, মাছ বাজার, তালুকদার ভবনের পাশে, মোছাঃ আনুর ভাড়াটিয়া) , থানা-রাঙামাটি সদর, জেলা -রাঙামাটি, স্থায়ী :সাং-দুর্বাকান্দা (আলতু মিয়ার বাড়ী) ,থানা- ধর্মপাশা, জেলা -সুনামগঞ্জকে মাদক কার্বারী হিসাবে গ্রেফতার করা হয়।  ফরহাদুল ইসলাম(৪২) , পিতা- মোক্তার আহম্মদ,সা-বিসমিল্লাহ ইলেক্ট্রনিক্স, বি,এম শপিং কমপ্লেক্স-১,২য় তলা, বনরুপা, থানা-কোতয়ালী, জেলা- রাঙামাটিকে সিআর সাজা পরোয়ানা মুলে গ্রেফতার করা হয়। রহিমা বেগম (৩৫), স্বামী-আরিফুল ইসলাম, সাং-হাসপাতাল এলাকা, ১০২নং রাঙ্গাপানি মৌজা, থানা- কোতয়ালী, জেলা- রাঙামাটি, হাফেজ মোজাফফর আহমদ(৫০), পিতা- মরহুম মোঃ রব্বত আলী, স্থায়ী: গ্রাম- রির্জাভ বাজার পাড় (বেকারী লেইন) , থানা- রাঙামাটি সদর, জেলা -রাঙামাটি পার্বত্য জেলাদ্বয়কে সিআর পরোয়ানা মুলে গ্রেফতার করা হয়। সুভাষ দাশ(৩৮), পিতা- বাদল দাশ, স্থায়ী: গ্রাম- মালি পট্টি (পৌর কলোনী পুরাতন বাসস্ট্যান্ড, ২নং ওয়ার্ড) , থানা- রাঙামাটি সদর, জেলা -রাঙামাটি পার্বত্য জেলাকে জিআর পরোয়ানা মুলে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।