নিজস্ব প্রতিবেদক, রাঙামাটিঃ- কোতয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাত, চোর,মাদক কার্বারী, মাদকসেবী এবং ওয়ারেন্ট ভুক্ত আসামীসহ ১২জন আসামী গ্রেফতার এবং ৪০লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধার করা হয়।
৭ সেপ্টেম্বর রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের দিকনির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক টিম রাঙামাটি জেলার কোতয়ালী থানাধীন পৌরসভার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ ফজল করিম(৩৬), মিরাজুল ইসলাম রনি (২৬),বাবু চাকমা(৪৫),অমর বিকাশ চাকমা (৩৫),মোঃ নুরুল আলম (৩৯), নান্টু কুমার রুদ্র (৪০), মিজান উদ্দিন চৌধুরী (৩৯)পাঞ্জু মল্লিক (৫৪) ও মিরাজ মিয়া (৪৭)। সবার সর্ব সাং পৌরসভা এলাকা, রাঙামাটি জেলা।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জসিম উদ্দীন বলেন,গ্রেফতারকৃত ২নং আসামীকে বিজ্ঞ আদালতের সোর্পদ করা হয়েছে এবং অবশিষ্ট আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে

মন্তব্য করুন