রাঙামাটির কোতয়ালী থানার বিশেষ অভিযানে দাঙ্গাবাজ, মাদক কার্বারী,মাদক সেবী,ওয়ারেন্ট ভুক্ত আসামী ও রাঙামাটি কলেজ গেইট এলাকার মাদক সম্রাট মাহাবুবসহ ৮জন গ্রেফতার ও ২০পিস উদ্ধার করা হয়েছে। গতকাল ১৬ সেপ্টেম্বর রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব,পিপিএমের দিকনির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম রাঙা মাটি জেলার কোতয়ালী থানাধীন পৌরসভার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ৮জনকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ।
আটকৃতরা হলেন-মোঃ মাহাবুব আলম (৩৮), মোঃ মানিক উদ্দীন (২৫),মোঃ আকবর আলী (৪৫),মোঃ জুয়েল (২৩), মোঃ সিদ্দিকুর বাবু (৩৬), মোঃ মাসুদ রানা (৩১),মোঃ রাশেদ(৩৪) ও মোঃ আবুল কালাম (৪২)। আসামীরা সবাই পৌরসভা এলাকার স্থায়ী বাসিন্দা বলে জানিয়েছেন পুলিশ।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জসিম উদ্দীন বলেন,গ্রেফতারকৃত ১,৩,৬,৭ ও ৮নং আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে এবংঅবশিষ্ট আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হইবে।
–এমকেইউআর

মন্তব্য করুন