সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজারঃ-কক্সবাজারের চকরিয়া উপজেলা খুটাখালী ইউনিয়ন যুবদলের সাবেক সহ সভাপতি নাছির উদ্দীন বাবুল এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাকে দলীয় সকল কর্মকান্ডে সক্রিয় অংশ গ্রহনের জন্য বলা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টে ম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কক্সবাজার জেলা কমিটির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শপরিপন্থী কার্যকলাপের অভিযোগে এর আগে নাছির উদ্দীন বাবুলকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠ নের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

পরবর্তীতে নাছির উদ্দীন বাবুলের আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনা করা হয়। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তার ওপর আরোপিত বহিষ্কারা দেশ প্রত্যাহার করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কক্সবাজার জেলা কমিটির সভাপতিএডভোকেট ছৈয়দ আহমদ উজ্জল এবং সাধারণ সম্পাদক জিসান উদ্দীন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাছির উদ্দীন বাবুল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ,চকরিয়া উপ জেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, জেলা যুবদল সভাপতি এডভোকেট ছৈয়দ আহমদ উজ্জল, সাধারণ সম্পাদক জিসান উদ্দীন, চকরিয়া উপজেলা যুবদল সভাপতি মোঃ জাকারিয়া, সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ছরওয়ার আলম ছরু, খুটাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ শফিউল আলম শফি, সাধারণ সম্পাদক আকতার কামালসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।