চকরিয়া প্রতিনিধিঃ-কক্সবাজারের চকরিয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গল বার (১২ অক্টোবর) সকাল ১১টায় চকরিয়া থানার কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চকরিয়া থানা পুলিশ এ মত বিনিময় সভার আয়োজন করে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো. আব্দুল আজিজ, পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর আলম মাসুম সিদ্দিকীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও পূজা উদযাপন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় উপজেলার পূজামন্ডপ সমুহের নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ, যে কোন ধর ণের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি, যে কোন ধরণের সন্দেহজনক কর্মকান্ড সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় চকরিয়া থানা পুলিশের পক্ষ থেকে পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সর্বাতœক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়। ধর্ম যার যার, উৎসব সবার। সবার সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দময় পরিবেশে সম্পন্ন হবে বলে থানা পুলিশের পক্ষ থেকে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।