চকরিয়া (কক্মবাজার) প্রতিনিধিঃ- কক্সবাজারের চকরিয়ায় ২০২৬-২৭ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় বাগদা চিংড়ির উন্নত চাষ ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চকরিয়া উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুম মোহনা মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন। মূল প্রবন্ধ উপস্থাপন ও ট্রেইনার হিসেবে ছিলেন কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের অর্ধশতাধিক চিংড়ি চাষি অংশ নেয়।