চকরিয়া ,(কক্সবাজার) প্রতিনিধিঃ- কক্সবাজারের চকরিয়া উপজেলার নবসৃষ্ট উত্তর হারবাং,পহরচাঁদা ও মালুমঘাট ইউনিয়নের ভোটার তালিকা পুনঃর্বিন্যাস কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন অফিস এ মতবিমিয় সভার আয়োজন করে। উপজেলা নির্বাচন অফিসার ও পুনঃর্বিন্যাসকারী কর্মকর্তা মাহফুজুল ইসলাম এর উপস্থিতিতে সভায় নিয়োগকৃত সহকারী পুনঃর্বিন্যাসকারী কর্মকর্তাগণ অংশ নেয়। এতে নবগঠিত ইউনিয়নগুলোর ভোটার তালিকা নির্ভুল ও সঠিকভাবে পুনঃর্বিন্যাস করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয় বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে নিশ্চিত করা হয়েছে।

মন্তব্য করুন