নিজস্ব প্রতিবেদক,রাঙামাটি– গতকাল ৭সেপ্টেম্বর চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশেষ অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
সভায় রেঞ্জাধীন জেলাসমূহের গুরুত্বপূর্ণ মামলা সমূহের সুষ্ঠু তদন্ত নিশ্চিতকরণ, গ্রেফতারি পরোয়ানা তামিল, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা সংক্রান্তে দিকনির্দেশনা প্রদান করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
সভায় ভার্চুয়ালি রেঞ্জাধীনেস্থ ১১জেলা ও ৪টি ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপারগণ, সকল সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার/সহকারী পুলিশ সুপারগণ, সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং সকল ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জগণ অংশ গ্রহণ করেন।
এ সময় রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোঃ নাজিমুল হক, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স) সফিজুল ইসলাম, পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স- অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সঞ্জয় সরকার এবং পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) মোহাম্মদ হাছান চৌধুরী, বিপিএম-সেবা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন