রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নতুনচেয়ারম্যান ও জেলা বিএনপি’র সভাপতি দীপন তালুকদার দীপুকে ফুল দিয়ে বরণ করে নেন  বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্ম কর্তা আমেনা মারজান এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।

‎উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতাকর্মীরা ‎নতুন জেলা পরিষদ চেয়ারম্যানকে স্বাগত জানিয়ে ‎ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। জেলা পরিষদ চেয়ার ম্যানের সাথে সফরসঙ্গী ছিলেন জেলা পরিষদের সদস্যবৃন্দ ও জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা।

এসময় জেলা পরিষদ চেয়ারম্যান বাঘাইছড়ি উপজেলার দলীয় নেতাকর্মীদের সাথে বিনিময় করেন। আজ সোমবার সকালে বাঘাইছড়ি উপ জেলা প্রশাসন মিলনায়তনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ‎উপজেলা,পৌরসভা,ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দগণ।

‎এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ার ম্যান দীপন তালুকদার দিপু বাঘাইছড়ি উপজেলা কর্মকর্তা-কর্মচারিদের সাথে এলাকার ‎সার্বিক উন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। তিনি আরো বলেন, বাঘাইছড়ি উপজেলার উন্নয়নে জেলা পরিষদ সর্বত্র আপনাদের পাশে দাঁড়াবে। বাঘাইছড়ির শিক্ষা,কৃষি,স্বাস্থ্য ও বেকারত্ব দূরিকরণ ‎নিয়ে কাজ করবে জেলা পরিষদ।

‎এসময় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক জাবেদ আলম,পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজাসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।