বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮পদে বিজয়ী,১টি পদে ভোট গ্রহন-

ঈদগাও,কক্সবাজার প্রতিনিধিঃ-নানা জল্পনা কল্পনার পর অবশেষে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। ১০ অক্টোবর ( শনিবার) সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ গুরুত্বপূর্ণ  ৯টি পদের মধ্যে ৮ টি পদের বিপরীতে কোন প্রতিদ্ধন্ধী না থাকায় বিনা ভোটে ৮জন নির্বাচিত হয়েছেনও সহসভাপতি পদে ভোট গ্রহন করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নুরুল কবির  স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এসময় সমিতির ভোটার, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ  অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত নির্বাচনে মাত্র ৫৭ ভোট পেয়ে সহ সভাপতি (কলসি মার্কা) নিয়ে নির্বাচিত হয়েছেন নাছির উদ্দীন, তার নিকটতম প্রতিদ্ধন্ধি ছলেমা খাতুন ( মোটর সাইকেল)  পেয়েছেন মাত্র ১৭ ভোট।

 

নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, সমবায় সমিতি বিধিমালা ২০০৪ এর সংশোধনী ২০২০ এর ৩২ বিধি অনুযায়ী সভাপতি, সম্পাদক ও ৬টি সদস্য পদে একক প্রার্থী থাকায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে।

তারা হলেন-সভাপতি পদে (দোয়াত কলম) সাইফুল ইসলাম,  সম্পাদক পদে ( হরিণ) মোঃ জুনাইদ,সদস্য পদে যথাক্রমে মোঃ মনজুর আলম( ঘুড়ি), তারেকুল ইসলাম(তলোয়ার) মনছুর আহমদ (আম), নুরুল ইসলাম (মাছ) মিনহাজ চৌধুরী (চশমা)ও মোঃ হোসেন (বালতি)। নির্বাচন কমিটির সদস্য হেলাল উদ্দিন বলেন,সমিতির ভবিষ্যৎ কার্যক্রম ও এলাকার ভূমিহীন কৃষকদের স্বার্থ রক্ষায় আশা করি নির্বাচিত কমিটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবেন।