আল-মামুন,খাগড়াছড়িঃ–স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে পাহাড় থেকে অস্ত্রধারীদের নির্মূল করতে হবে। পাহাড়ে সন্ত্রাস, চাঁদাবাজি,হত্যা,ঘুমের কারনে খাগড়াছড়ি পার্বত্য জেলার নিরীহ, নিপীড়িত, অধিকার বঞ্চিত মানুষের শান্তি ফিরছে না। শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাব হল রুমে এই সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ আবদুল মজিদ এসব কথা বলেন। পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি,সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নির্বাহী কমিটি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পরামর্শক কমিটি গঠন করায় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানান।
আয়োজিত সংবাদ সম্মেলন বক্তারা বলেন, বক্তারা পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিতকরণে সরকারকে এই ধরনের উদ্যোগ স্বাধীনতার ৫৫ বছরের মধ্যে এই ধরনের উদ্যোগ অতীতে কোন সরকার গ্রহন করেনি বলে মন্তব্য করে। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল মজিদ। উপস্থিত ছিলেন,পিসিএনপি খাগড়াছড়ি জেলা আহ্বায়ক কমিটির সদস্য শাহাদাত হোসেন, রবিউল হোসেন,মোঃ এরশাদ হোসেন, কমিটির সদস্য মাটিরাঙা রবিউল হোসেন,পিসিএনপি মহালছড়ি উপজেলা সভাপতি বেল্লাল হোসেনসহ আরো অনেকে। পিসিসিপি খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, পিসিসিপি খাগড়াছড়ি জেলা শাখা (সাবেক) সভাপতি সুমন আহমেদ ও মোঃ সোহেল রানা।
এতে বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জাতিগোষ্ঠী ও সকল সম্প্রদায়ের ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সাংবিধানিক অধিকার রক্ষা করা, সাংবিধানিক স্বীকৃতি দেওয়া সহ সার্বভৌমত্ব রক্ষা ও বৈষম্যহীন স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষে বর্তমান সরকার “পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নির্বাহী কমিটি,”পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পরামর্শক কমিটি,” গঠন করেছে। এই কমিটিগুলো নিরলসভাবে কাজ করবে বলে পার্বত্যবাসী বিশ্বাস করে।

মন্তব্য করুন