রাঙামাটি পার্বত্য জেলার দুর্গম বাঘাইছড়ি উপজেলার  সাজেকে মাদকসহ একজনকে গ্রেফতার করেছে সাজেক থানার পুলিশ। শনিবার দিবাগত রাত ১২টার সময় থানার মোবাইল ডিউটি থানা ভবনের সামনে পাকা রাস্তার উপর নিয়মিত চেকপোস্ট করাকালিন সময়ে মোঃ মহরম আলী (২৭) নামের এক ব্যক্তিকে গাঁজাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা-মোঃ মহরম আলী ঝিনুক (২৭),পিতাঃ শাহ আলম, মাতাঃ নুর জাহান বেগম, গ্রামঃ মাচালং, থানা- সাজেক,জেলাঃ- রাঙামাটির পার্বত্য জেলা।

পুলিশ ও স্থানীয় সংবাদ মাধ্যেম জানা যায়, নাম্বার বিহীনরএকটি মোটরসাইকেলে করে মুরগি নিয়ে বাঘাইহাট হইতে সাজেকের উদ্দেশ্যে যাওয়ার সময় সন্দেহজনক ভাবে কর্তব্যরত পুলিশ অফিসার এস আইন (নিঃ) প্রতাপ কুমার সঙ্গীও ফোর্স নিয়ে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চলাকালে উক্ত ব্যক্তির কাছ থেকে ২০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। তখন তাকে হেফাজতে নেওয়া হয়।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ তোফাজ্জল হোসেনে জানান,গাঁজা বহনকারী আসামীকে পুলিশ গ্রেফতার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে সাজেক থানার মামলা নং-১, তারিখ ০৫/০৯/২০২৬ইং মুলে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১৯ (ক) ধারায় মামলা রুজু করা হয়। আজ রোববার বিকালে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
‎