বাঘাইছড়ি (সাজেক) প্রতিনিধিঃ- রাঙামাটি জেলার দুর্গম বাঘাইছড়ি উপজেলার সাজেকে সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থান ও জনগণকে হত্যার হুমকি প্রদানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সাজেক কাবর্বারী এসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি। আজ ৮অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার সকালে অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্বে প্রতিবাদ করেন সংগঠন ২টি।
সংগঠন ২টি দাবি করে বলেন, বাঘাইহাট উজো বাজার এলাকায় প্রতিনিয়ত অস্ত্রধারী সশস্ত্র গ্রুপের ২টি দল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি অব্যাহত রয়েছে। যেকোন সময় বড় ধরনের ঘটনা ঘটতে পারে। তাদের দাবি জেএসএস (সন্তু )গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা সাজেকে অবস্থান ও সাধারণ জনগণকে হত্যার হুমকি দিচ্ছে।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, আইনশৃঙ্খলাবাহিনী কেন জেএসএসকে দমন করছে না। তাই আমাদের দাবি আগামী ৪৮ঘণ্টার মধ্যে সশস্ত্র সন্ত্রাসীদেরকে সরিয়ে নেওয়া হউক। বাঘাইহাট উজো বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ এসব কথা বলেন।

মন্তব্য করুন