বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন এলাকার পার্কিং এরিয়ার পাশে পেয়ে রিসোর্টে প্রায় ১ (এক) মাস পূর্ব হতে মিটারবিহীন বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে রিসোর্টের নির্মাণকাজ পরিচালনা করছে।
রিসোর্টে নির্মাণাধীন বিভিন্ন স্থাপনার কাজ পরিচালনার জন্য বৈদ্যুতিক সরঞ্জাম ও নির্মাণসামগ্রী ব্যবহৃত হচ্ছে এবং এসব কার্যক্রমে উক্ত মিটারবিহীন বিদ্যুৎ সংযোগ দ্বারা ব্যবহার করা হচ্ছে।পরে খবর পেয়ে সাজেকের কর্তব্যরত গোয়েন্দা সংস্থার প্রতিনিধি সরজমিনে গেলে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে রিসোর্ট কর্তৃপক্ষে কাছে বিষয়য়টি জানতে চাইলে সংশ্লিষ্ট বিদ্যুৎ সংযোগের জন্য বৈধ মিটার স্থাপন অথবা অনুমোদিত সংযোগ গ্রহণের বিষয়ে সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
এতে মিটারবিহীন বিদ্যুৎ সংযোগের মাধ্যমে দীর্ঘ সময় ধরে নির্মাণকাজ পরিচালিত হওয়ায় বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ যথাযথভাবে নিরূপণ করা সম্ভব না হওয়ায় সরকারি রাজস্ব ক্ষতির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিনা অনুমোদিত ভাবে বৈদ্যুতিক সংযোগ স্থাপনের ফলে জননিরাপত্তা ঝুঁকিপূর্ণ হতে পারে।

মন্তব্য করুন