বাঘাইছড়ি (সাজেক) প্রতিনিধিঃ- রাঙামাটি পার্বত্য জেলার দুর্গম বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাসালং এলাকায় দু’গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। এতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।তবে তাৎক্ষণিক নিহতের নাম ও পরিচয় পাওয়া যায়নি। বুধবার সকাল সাড়ে ৬টায় এই ঘটনা ঘটেছে। সূত্রে জানা যায়,আহতদের নোয়াপাড়া এলাকার সমঞ্জয় কাবর্বারি পাড়া প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে দুর্গম সাজেকের মাসালং এলাকায় পার্বত্য চট্টগ্রাম  আঞ্চলিক রাজনৈতিক দল জেএসএস ও ইউপিডিএফের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি চলে। দীর্ঘক্ষণ গোলাগুলির পর একজন নিহত ও ২জন আহতের খবর পাওয়া গেছে। নিহত ও আহতরা কোন গ্রুপের তা স্পষ্ট করে জানা যায়নি।
‎
‎এ-ঘটনায় ওই এলাকায় নিরাপত্তাবাহিনী জোরদার করা হয়েছে। এই ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। থমথমে বিরাজ করছে এলাকার পরিবেশ। জনশূন্য হয়ে পড়েছে মাসালং এলাকা। ভয়ে -আতাংকে অনেক মানুষ এলাকা ছেড়ে চলে গেছে। কেউ ভয়ে মূখ খুলছে না।
‎
‎সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী রওনা হয়েছে। ফিরে আসলে বিস্তারিত জানা যাবে। যেতেতু দুর্গম এলাকা তাই পায়ে হেটে যেতেও সময় লাগবে।