রাবিপ্রবি প্রতিনিধি--রাবিপ্রবির শিক্ষার্থীদের হয়রানিতে একাধিক ফেইক আইডি ব্যবহারের অভিযোগের প্রমাণ, তদন্ত দাবি রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) প্রতিনিধি: রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল য়ের (রাবিপ্রবি) ম্যানেজমেন্ট বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী বাদশা সুলেমানের বিরুদ্ধে একাধিক ফেক ফেসবুক আইডি ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হয়রানি, ট্যাগিং ও ব্ল্যাকমেইলের অভি যোগ উঠেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কয়েকজন ভুক্তভোগী শিক্ষার্থী।ভুক্তভোগী শিক্ষার্থীদের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন ফেসবুক আইডি ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তা করা হচ্ছে। একইসঙ্গে নিজের মতের সঙ্গে না থাকা শিক্ষার্থীদের টার্গেট করে বিভিন্ন ধরনের হয়রানি ও মান হানিকর কর্মকাণ্ড চালানোর অভিযোগও করেন তারা।
অভিযোগের সমর্থনে পাওয়া কয়েকটি স্ক্রিনশটে ফেসবুকের অ্যাকাউন্ট রিকভারি প্রক্রিয়ায় নির্দিষ্ট মোবাইল নম্বরের মাধ্যমে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে সম্পর্ক থাকার তথ্য দেখা যায় ভুক্তভোগী দের অভিযোগ, সম্প্রতি রাবিপ্রবি এমবিএস ক্লাবের নির্বাচনকে কেন্দ্র করেও মতবিরোধে থাকা কয়েকজন শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তা করা হয়েছে। এছাড়া আসন্ন রাবিপ্রবি কম্পিউটার ক্লাবের নির্বাচনকে কেন্দ্র করেও ভিন্নমতের প্রার্থী ও তাদের সমর্থকদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানির অভিযোগ উঠেছে।শিক্ষার্থীদের ভাষ্য, এ ধরনের কর্মকাণ্ডের ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা র্থীদের মধ্যে অস্বস্তি ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হচ্ছে। তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের পাশাপাশি দায়ী ব্যক্তির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে তারা কঠোর শাস্তি এবং প্রয়োজন অনুযায়ী স্থায়ী বহিষ্কারের দাবিও জানান। অভিযোগের সত্যতা নির্ধারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক তদন্ত ও সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাবিপ্রবি প্রশানের কারো থেকে এ ব্যাপারে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন