‎রাঙামাটির খবর ডেক্সঃ- রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দিপু বলেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধিক গুরুত্ব দিয়ে পাঠদানে মনো যোগী হওয়ার আহবান জানিয়েছেন তিনি। উন্নত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। না হয় পাহাড়ের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে।
‎
‎বৃহস্পতিবার ১৫ অক্টোবর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে জেলার মাধ্যমিক শিক্ষা মানোন্নয়ন সংক্রান্ত বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন দীপন তালুকদার চেয়ারম্যান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। ‎এসময় পরিষদের সদস্য মোহাম্মদ মামুনুর রশীদ মামুন ,সদস্য ও আহবায়ক শিক্ষা বিভাগ চন্দ্রা চাকমা,মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোঃ রিজাউল করিম,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসীম উদ্দীন ও প্রশাসনিক কর্মকর্তা আনন্দ তিষ্য চাকমাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।