রাঙামাটির খবর ডেক্স রিপোর্টঃ- বেসরকারী টিভি চ্যানেল ডিবিসি’র রাঙামাটি জেলা সৈকত রঞ্জন চৌধুরী মিথ্যা মামলায় জামিন পেয়েছেন। আজ সোমবার দুপুরে ঢাকাস্থ কেরানী গঞ্জ কারাগার থেকে জামিনে বের হয়েছেন সৈকত রঞ্জন চৌধুরী।
ছাত্র দলের কেন্দ্রীয় নেত্রী ও বর্তমানে সে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য চন্দ্রা চাকমা বাদী হয়ে জেলা ছাত্র দলের সাবেক নেতা সুমনও সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা দায়ের করে। ওই মামলায় ২জনেই গত দেড় মাস ধরে কারাবরণ শেষে জামিনে বের হন
এব্যাপারে জানতে চাইলে সৈকত রঞ্জনচৌধুরী বলেন,আমার বন্ধু সুমন আমাকে জেলা পরিষদ ভবনের সামনে আসতে বললে আমি তার ডাকে তাৎক্ষণিকভাবে সেখানে আসি। আমি সেখানে আসলে আইনশৃঙ্খলা বাহিনী সুমনের সাথে আমাকেও গাড়িতে তুলে নিয়ে আসে। তার পর আমার সঙ্গে যা ঘটেছে তা ইতিহাস।

মন্তব্য করুন