রাঙামাটি জেলার ৪৭টি পুজা মন্ডপে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে পরিদর্শন করে এসআরবি-৭ চট্টগ্রাম। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাঙামাটির রিজার্ভ বাজার শ্রী শ্রী গীতাশ্রম মন্দিরে সাংবাদিকদের সঙ্গে এক প্রেসব্রিফিং করেন এসআরবি-৭(হাটহাজারী) শাখার স্কোয়াড কমান্ডার (এএসপি) মোঃ আশরাফুল ইসলাম।
এর আগে তিনিও এসআরবির সদস্যরা বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। পূজার সময় নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সার্বক্ষণিক তৎপর থাকার বিষয়টি প্রেসব্রিফিংয়ে তুলে ধরা হয়। দুর্গাপূজা চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং সার্বিকছ নিরাপত্তা নিশ্চিত করতে রাঙামাটিতে সার্বক্ষণিক কাজ করবে বলে জানিয়েছে এসআরবি বাহিনীটি।
এসময় তিনি আরো বলেন,এসআরবি-৭ চট্টগ্রামের অধীনে হাটহাজারী ক্যাম্পেও রাঙামাটি জেলার দায়িত্বে রয়েছেন।এসআরবি-৭হাটহাজারী রাঙামাটিসহ ৬টি উপজেলা নিয়ে কাজ করে। বাংলাদেশ একটি অসম্প্রদায়িক দেশ তাই সবাই মিলেমিশে সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে দুর্গা পুজা উদযাপন করতে পারে সে লক্ষে আমরা কাজ করবো। তবে এতে সবার সহযোগিতা কামনা করি। এস আর বি-৭ পরিদর্শনকালে পুজা মন্ডপের পুরোহিতসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন