নিজস্ব প্রতিবেদক, রাঙামাটিঃ-কোতয়ালী থানার বিশেষ অভিযানে দাঙ্গাবাজ,মাদক কার্বারী,মাদক সেবী ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ মোট- -৯জন আসামী গ্রেফতার এবং উদ্ধার করা হয় ৩০পিচ ইয়াবা ট্যাবলেট। গতকাল ২০ সেপ্টেম্বর রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের দিকনির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম রাঙামাটি জেলার কোতয়ালী থানাধীন পৌরসভার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করিয়া ৯জন আসামীকে গ্রেফতার করা হয়ছে।
গ্রেফতারকৃতরা হলেন- রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল মওলা (৭০), মোঃ জাহেদুল আলম (২২), সুমন দেব(৩২), মোঃ মিলন (৩৮), মোঃ মহরম আলী (৫৮), মো: জসিম উদ্দিন(৩৯), মোঃ আকাশ (২০), মোঃ ফেরদৌস (৫৫) ও বিজন পাল (৩১)। আসামীদের মধ্যে রয়েছে-নিষিদ্ব ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মী,মাদকদ্রব্য সেবন ও মাদক কার্ব্বারীসহ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার করা হয়।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দীন বলেন, গ্রেফতারকৃত ৩ ও ৭নং আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে এবং অবশিষ্ট আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদা লতে সোর্পদ করা হবে। আসামীরা সবাই রাঙামাটি জেলা সদরের বাসিন্দা বলে জানিয়েছেন ওসি কোতোয়ালি।

মন্তব্য করুন