কোতয়ালী থানার বিশেষ অভিযানে ১১ (এগারো) জন মাদক কারবারী ও ৭ (সাত) জন মাদকসেবীসহ মোট ১৮ জন আসামী গ্রেফতার। গতকাল ১৫ সেপ্টেম্বর রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জসীম উদ্দীন-এর নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল রাঙামাটি কোতয়ালী থানাধীন পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারী ও মাদকসেবীসহ মোট ১৮ (আঠারো) জন আসামীকে গ্রেফতার করে।
মাদক কারবারের অপরাধে আসামী -আবদুর রহমান (৩৫), পিতা- সিরাজ, মাতা- সুফিয়া বেগম, সাং- বাহ্মাটিলা, ৬নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- রাঙামাটি, মোঃ নুর নবী (৩৭), পিতা- মোঃ আবু তাহের, মাতা- আছিয়া খাতুন, সাং-মহিলা কলেজ, ২নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, মোঃ মানিক উদ্দীন (২৫), পিতা- মৃত আবু তাহের, মাতা-রোকসানা বেগম, সাং- ফিশারীঘাট, ৭নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- রাঙামাটি, মোঃ সৌরভ (১৯), পিতা- নাসির উদ্দিন, মাতা- খাদিজা বেগম, সাং- রসুলপুর, ৭নং ওয়ার্ড, রাঙামাটি পৌরসভা, থানা- কোতয়ালী, জেলা- রাঙামাটি, কাঞ্চন মজুমদার (৩৫), পিতা- কাজল মজুমদার, মাতা- দিপু মজুমদার, সাং-চেঙ্গীরমুখ, রিজার্ভ বাজার, ১নং ওয়ার্ড, রাঙামাটি পৌরসভা, থানা- কোতয়ালী, জেলা- রাঙামাটি, রঞ্জিত বড়ুয়া (৫৫), পিতা- মৃত সোনা বড়ুয়া, মাতা- মৃত অংকুর বালা বড়ুয়া, সাং-কে.কে. রায় সড়ক, ৮নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- রাঙামাটি, আল আমিন ব্যাপারি (৩২), পিতা- পান্না ব্যাপারি, মাতা- ফাহিমা হাওলাদার, সাং- হাসপাতাল এলাকা,৬নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- রাঙামাটি, মিজান (৩৩), পিতা- মোঃ হানিফ, মাতা- মোছাঃ ফাতেমা, সাং- বিছবাগ, নোয়াখালী, পোঃ সেনবাগ, থানা- সেনবাগ, জেলা- নোয়াখালী, মোঃইয়াছিন (৩৫), পিতা- সামছুল হক, মাতা- হোসেনে আরা, সাং- মুরাদপুর, পোঃ মুরাদপুর, থানা- বেগমগঞ্জ, জেলা- নোয়াখালী, নুর মোহাম্মদ (১৯), পিতা- মোঃ বেলাল, মাতা- লতিফুল বেগম, স্থায়ী ঠিকানা- সাং-তিন ব্রিজ বটতলা, ৪নং ওয়ার্ড, মাইনী, থানা- লংগদু, জেলা- রাঙামাটি, মোঃ মামুন (২৫), পিতা- শাহ আলম, মাতা- খদেজা বেগম, স্থায়ী ঠিকানা- সাং- উত্তর কুমিরমারা, গ্রাম- কুমিরমারা, থানা- মঠবাড়িয়া, জেলা- পিরোজপুর’কে গ্রেফতার করা হয়।
মাদকসেবনের অপরাধে আসামী-পূর্ণ প্রিয় চাকমা (২৬), পিতা- উজ্জল কান্তি চাকমা, মাতা- জ্যোৎস্না চাকমা, সাং- বিহারপুর, ০৯নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, লিটন চাকমা (২৭), পিতা- জাপান চন্দ্র চাকমা, মাতা- নিয়তি চাকমা, সাং- বিহারপুর, ৯নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- রাঙামাটি, অদিব ত্রিপুরা (৩০), পিতা- তপন ত্রিপুরা, মাতা- মিতালী ত্রিপুরা, সাং- আসামবস্তি, ৫নং ওয়ার্ড, থানা- কোতয়ালী, জেলা- রাঙামাটি, মংকিউ রোয়াজা (২৮), পিতা- উসিপ্রু রোয়াজা, মাতা- ডলিপ্রু রোয়াজা, সাং- জেলা পরিষদ স্টাফ কোয়ার্টার, থানা- কোতয়ালী, জেলা- রাঙামাটি, দয়াল মনি চাকমা (৩৫), পিতা- সূর্য মনি চাকমা, মাতা- দুর্গা মালা চাকমা, স্থায়ী ঠিকানা- সাং- উলুছড়ি, ৯নং ওয়ার্ড, গ্রাম- উলুছড়ি, থানা- কোতয়ালী, জেলা- রাঙামাটি, মোহাম্মদ সাগর (১৯), পিতা- আবু সৈয়দ, মাতা- নুর জাহান বেগম, সাং- রসুলপুর, ৭নং ওয়ার্ড, রাঙামাটি পৌরসভা, থানা- কোতয়ালী, জেলা- রাঙামাটি, মোঃ আরিফ (২৩), পিতা- মোঃ নুর নবী, মাতা- খুরশিদা বেগম, সাং- কোর্ট বিল্ডিং এলাকা, ৮নং ওয়ার্ড, রাঙামাটি পৌরসভা, থানা- কোতয়ালী, জেলা- রাঙামাটি’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ১নং ও ২নং আসামীদ্বয় এবং ১২নং হতে ১৫নং আসামী দের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং অবশিষ্ট আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। রাঙামাটি জেলা পুলিশ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাংসহ সকল ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন