রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৫জনকে গ্রেফতার করেছে  কোতোয়ালি থানার পুলিশ । অভিযানে ১জন মাদক কাবর্বারী, ৪জনসহ মোট- ৫জনকে গ্রেফতার করা হয়েছে।  ১২সেপ্টেম্বর  রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমরে দিকনির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোকলেছুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম রাঙামাটি জেলার কোতয়ালী থানাধীন পৌরসভার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে এই ৫জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীরা হলেন- পলাশ সরকার (৩৫), এসএম শওকত (৪৫), খোকন পাল(৪৮), মনি দাশ (২৮), এবং মেহেদী হাসান হৃদয় ওরফে বল্লম (১৯)। আসামীরা সবাই রাঙামাটি শহরের জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড হোস্টেল, ভেদভেদী পুলিশ চেকপোস্ট, রিজার্ভ বাজার ও তবলছড়ি এলাকার বাসিন্দা। তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত বলে জানিয়েছেন কোতোয়ালি থানার পুলিশ। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জসিম উদ্দীন বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।