নিজস্ব প্রতিবেদক,রাঙামাটিঃ- কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কাবর্বারী, মাদক সেবী, ওয়ারেন্টভুক্তসহ গত ২দিনে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর দিকনির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক টিম রাঙা মাটিজেলার কোতয়ালী থানাধীন পৌরসভার বিভিন্নস্থানে বিশেষ অভিযান পরিচালনা করে এসব আসামীদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-মোঃ রফিকুল ইসলাম (২৭), কুদ্দুস আলী(২৮), মোঃ সেকুল ইসলাম(৪৫), মোঃ শরীফ(৩০), মোঃ মিজানুর রহমান(৩০),মোঃ শওকত হোসেন প্রকাশঃ বিল্লাল(২৮), মোঃ মামুন আলম(৩৫), মোঃ হাসান (৩০), মোঃ মানিক (২৪), মেহরাজ হোসেন (২৫), মোঃ সাজ্জাদ হোসেন রনি(২৭), মোঃ নজরুল ইসলাম(৪৩), আব্দুল কাদের @ আব্দুল্লাহ আল মনির ওরফে মায়া (৪০), অনন্ত চাকমা (২৯), শহিদুল ইসলাম (২১), মোঃ ইকবাল হোসেন টিপু(২২), মোঃ ইকবাল হোসেন টিপু (২২), মোঃ সাগর (১৮) ও আছিয়া আক্তার আদুরী প্রকাশ লামিয়া (২০)।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন বলেন,গত ২দিনে রাঙামাটি কোতোয়ালি থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা হতে ইয়াবা মাদক সেবক,ইয়াবা ব্যবসায়ি, দাঙ্গা-হাঙ্গামা ও বিভিন্ন অপরাধী,মোটরসাইকেল চোর,পলাতক আসামী ও ওয়ারেন্টভুক্ত আসামীসহ মোট-১৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্বে আইনানুগ ব্যবস্থা গ্রহন পূর্বক ২দফায় আদালতে প্রেরণ করা হয়েছে। এই অভিযান চলমান রয়েছে।

মন্তব্য করুন