রাঙামাটির খবর,ডেক্স রিপোর্টঃ--আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে রাঙামাটি জেলার সকল মঠ-মন্দির, সংগঠন ও পূজামণ্ডপ কমিটির নেতাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে “বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, রাঙামাটি জেলা শাখা”-র আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শারদীয় দুর্গাপূজাকে ঘিরে জেলা ও উপজেলা পর্যায়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাঙামাটি জেলা শাখার সভাপতি জনাব দীপন তালুকদার দীপু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অ্যাড ভোকেট মামুনুর রশীদ মামুন।
সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মিসেস নন্দিতা দাশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সান্টু চৌধুরী। সভায় বক্তারা আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় স্থানীয় পুলিশ প্রশাসন ও বিভিন্ন পুঁজা মণ্ডপ কমিটির প্রতিনিধি এবং সনাতন ধর্মের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন