নিজস্ব প্রতিবেদক,রাঙামাটিঃ-রাঙামাটি শহরের মধ্যে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা! শহরের প্রধান সড়ক পুলিশ সুপার অফিস সংলগ্ন এলাকা আবাসিক হোটেল সোনার বাংলার সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী অটোরিকশা সিএনজি’র সাথে ধাক্কা লেগে অজ্ঞাতনামা এক বৃদ্বা (৬৫) সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার পর স্থানীয় পথচারী ও সহৃদয় ব্যক্তিদের সহায়তায় তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।  আজ বুধবার সন্ধ্যা ৭টায় এই সড়ক দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয়রা বলেন, আহত ব্যক্তির মাথা এবং পায়ে গুরুতর আঘাত লেগেছে। মাথায় রক্তাক্ত জখম ও মুখে গুরুতর ফুলা এবং ভাব হয়ে রয়েছে। কান ও নাক দিয়ে প্রচুর রক্তপাত হচ্ছে। বর্তমানে তাকে হাসপাতালের তৃতীয় তলার পুরুষ ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। শাররিক অবস্থা অত্যন্ত খারাপ। মাথায় বেশি আঘাত পেয়েছে। সদর জেনারেল হাসপাতালে কিছুক্ষণ পর্যাবেক্ষণ করার পর  হাসপাতালেই মারা যায় বৃদ্বা।

রাঙামাটি সদর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার শওকত আকবর জানান, অপরিচিত বৃদ্বাকে হাসপাতালে নিয়ে আসার সাথে সাথে সবাই চিকিৎসা সেবা ঝাপিয়ে পড়েও লোকটাকে আর বাঁচানো গেল না। সড়ক দুর্ঘটনায় প্রচন্ড আঘাত পেয়েছেন তিনি। তার শরীর থেকে প্রচুর রক্ত খনন হয়েছে। বিশেষ করে মাথায় আঘাত হয়ে নাকে মূখে দিয়ে রক্ত বের হচ্ছে। চট্টগ্রাম নিয়ে যাওয়ার জন্য সবকিছু ঠিকঠাক করা হয়েছে এই মূহুর্ত্তেই মারা গেছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দীন বলেন, শহরের প্রধান সড়ক এসপি অফিস সংলগ্ন সোনার বাংলা হোটেলের সামনে সিএনজি’র ধাক্কায় যে অজ্ঞাতনামা বৃদ্বা মারা গেছে তার পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। তবে সিএনজিসহ চালককে আটক করা হয়েছে।  এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।