রাঙামাটি প্রতিনিধিঃ- রাঙামাটিতে গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত ও জনদুর্ভোগ রোধে চারটি গ্যাস ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

আজ (৭ অক্টোবর ২৬) সকাল ১১টায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ওএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত বিশ্বাসের নেতৃত্বে সদর  উপজেলার হাজী আব্দুল বারী মাতব্বর অটো গ্যাস, মশার হিল ভিউ ফিলিং স্টেশন, মা পেট্রোলিয়াম ও আলাউদ্দিন অটো গ্যাস স্টেশনে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে প্রতিষ্ঠানগুলোর স্টক রেজিস্টার ও সাপ্লাই ভাউচার যাচাই করা হয়। এতে কোনো ধরনের অসংগতি পাওয়া যায়নি।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসব স্টেশনে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি হচ্ছে এবং গ্যাসের সরবরাহ, মজুদ ও বিক্রি স্বাভাবিক রয়েছে।