নিজস্ব প্রতিবেদক:- রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাঙামাটি সদর উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির বিভিন্ন কার্যক্রম, সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
এতে রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি হাজী মোঃ আজম খান চৌধুরী, সহ-সভাপতি মোঃ রবিউল আলম রবি, সাধারণ সম্পাদক শাওন ফরিদ, সহ-সাধারণ সম্পাদক হাজী মোঃ বখতিয়ার হোসেন মুরাদ, অর্থ ও পরিকল্পনা সম্পাদক শহীদুল্লাহ কাজল, সমাজসেবা সম্পাদক মোঃ কামাল হোসেন চৌধুরী, তথ্য ও প্রচার সম্পাদক মোঃ আরফান আলী, দপ্তর সম্পাদক মানিক রতন নাথ সহ কার্য্যকরি পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সমিতির সম্পদ, আয়-ব্যয় এবং আর্থিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সমিতির বর্তমান সম্পদের পরিমাণ, বিভিন্ন খাত থেকে আয়, নিয়মিত ও উন্নয়নমূলক খাতে ব্যয় এবং ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা সদস্যদের সামনে তুলে ধরা হয়।
সদস্যরা একই সঙ্গে বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনা, সমিতির সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও সংরক্ষণ এবং আয় বৃদ্ধির সম্ভাব্য খাত নিয়েও মতামত দেন। সমিতির আর্থিক কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় সদস্যদের স্বার্থ রক্ষা, সমিতির সম্পদ সঠিকভাবে ব্যবস্থাপনা এবং ভবিষ্যতে আয় বৃদ্ধির মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে বিভিন্ন প্রস্তাব ও সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা হয়। সাধারণ সভায় সমিতির কার্যক্রম আরও গতিশীল করা এবং কাঠ ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা ও স্বার্থ সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্তব্য করুন