রাঙামাটির খবর ডেক্সঃ–তয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারি,মাদক সেবী,পলাতক জিআর পরোয়ানা ভুক্ত আসামীসহ মোট-৬ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ১০ অক্টোবর ২০২৬ শনিবার রাতে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার এই ৬আসামীকে গ্রফেতারা করেছে। কোতোয়ালি থানার পুলিশ।

রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব,পিপিএম এর দিক নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দী নের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক টিম রাঙামাটি জেলার কোতয়ালী থানাধীন পৌরসভার বিভিন্নস্থানে বিশেষ অভিযান পরিচালনা করিয়া তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীরা হলেন-মোঃ আরমান হোসেন(২০),তোতো চাকমা প্রকাশ ভাষকর চাকমা(২৩),ত্রী নয়ন চাকমা(২৩),হাফিজুর রহমান (২৯),হাফিজুর রহমান (২৯), সুব্রত দাশ প্রঃ শুভ(২১) ও মোহাম্মদ হান্নান (২৭)। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।