নিজস্ব প্রতিবেদক,রাঙামাটিঃ-“শিক্ষক শুধু পাঠদান করেন না; তিনি স্বপ্ন দেখান, পথ দেখান এবং আলোর পথে এগিয়ে যাওয়ার সাহস জোগান।,”আজ সোমবার ৫ অক্টোবর ২০২৬ লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ-এ যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬। এ উপলক্ষে আয়োজিত হয় এক প্রাণ বন্ত ও তাৎপর্যপূর্ণ আলোচনা অনুষ্ঠান।অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মানিত অধ্যক্ষ মহোদয়, সম্মানিত শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থী।

অধ্যক্ষ মহোদয় উনার বক্তব্যে বলেন শিক্ষক হলেন প্রজ্ঞার বাতিঘর, বিবেক জাগরণের অনুপ্রেরণা, উজ্জ্বল ভবিষ্যৎ প্রজন্মের নিঃস্বার্থ স্থপতি।সেই সকল শ্রদ্ধেয় শিক্ষকের প্রতি জানাই অন্তরের গভীরতম শ্রদ্ধা, অকৃত্রিম কৃতজ্ঞতা ও অফুরন্ত সম্মান। শিক্ষার্থীর বক্তব্যে ফুটে ওঠে তাঁদের প্রিয় শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার অনুভূতি।
একজন শিক্ষকের স্নেহ, প্রেরণা, জ্ঞান ও আদর্শ একজন শিক্ষার্থীর জীবনকে বদলে দিতে পারে। শিক্ষকই জাতির ভবিষ্যৎ নির্মাণের অন্যতম প্রধান কারিগর। । তাঁদের হাত ধরেই গড়ে ওঠে জ্ঞাননির্ভর, মানবিক ও সমৃদ্ধ আগামী প্রজন্ম। বিশ্ব শিক্ষক দিবসের শুভক্ষণে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধেয় সকল শিক্ষককে জানাই আন্তরিক শ্রদ্ধা, অকৃত্রিম ভালোবাসা ও গভীর কৃতজ্ঞতা।

মন্তব্য করুন