রাবিপ্রবি প্রতিনিধিঃ-রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘RMSTU Career Club’ এর উদ্যোগে ‘The Art of Spoken English’ শীর্ষক একটি কর্মশালা আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখ রোজ বুধবার সকাল ১১:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় ‘প্রধান অতিথি’ হিসেবে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং ‘গেস্ট অব ওনার’ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ও এগ্রিকালচারাল এন্ড বায়োলজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ জুনাইদ কবির উপস্থিত ছিলেন। কী-নোট স্পিকার হিসেবে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইচএম) বিভাগের প্রভাষক জনাব মোঃ নাফিজ মন্ডল এবং মডারেটর হিসেবে একই বিভাগের প্রভাষক জনাব ফাহিম হোসেন কর্মশালায় প্রেজেন্টেশনের মাধ্যমে স্পোকেন ইংলিশের গুরুত্ব শিক্ষার্থীদের উদ্দেশ্যে তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী বলেন, রাবিপ্রবি ক্যারিয়ার ক্লাব কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃর্স্ফূত অংশগ্রহণ প্রমাণ করে আজকের অনু ষ্ঠানটি অত্যন্ত মর্যাদাপূর্ণ। আজকের সেশনের শিরোনাম হল ‘দ্য আর্ট অফ স্পোকেন ইংলিশ’- যা শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে এবং পেশাগত দক্ষতা অর্জনে উৎসাহ প্রদান করবে। ভবিষ্যতে এধরণের অনুষ্ঠান আয়োজনে রাবিপ্রবি প্রশাসনের সর্বাত্মক সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি ক্যারিয়ার ক্লাবের আমন্ত্রণপত্রে উল্লেখিত তিনটি শব্দের- Learn, Connect, Grow- নিগূঢ় অর্থের ভূঁয়সী প্রশংসা করে শিক্ষার্থীদেরকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি নিজেদের ক্যারিয়ার গঠন করার জন্য ইংরেজিতে যোগাযোগের দক্ষতা (কমিউনি কেশন স্কিল) বৃদ্ধির জন্য গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদেরকে গ্লোবাল সিটিজেন ও লিডার হিসেবে নিজেদেরকে তৈরি করতে ক্যাম্পাসের লাইব্রেরিতে পড়াশোনার পাশাপাশি বিবিসি, সিএনএন, আল-জাজিরার মতো বিভিন্ন বিদেশী চ্যানেলের খবর ও ডকুমেন্টারি দেখে ও শুনে ইংরেজি ভোকাবুলারি বাড়ানো এবং নিয়মিতভাবে চর্চার আহবান জানান। গ্লোবাল সিটিজেন বা লিডার হতে হলে আমাদেরকে আন্তর্জাতিকভাবে সংযোগ বাড়াতে এবং বৈশ্বিক অর্থনীতিতে গ্রহণযোগ্যতা অর্জনে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে হবে। তিনি বলেন, বাংলা আমাদের মাতৃভাষা, তবে তার পাশা পাশি, একটি সক্ষম বিশ্ব নাগরিক হওয়ার জন্য মাতৃভাষা চর্চার পাশাপাশি আন্তর্জাতিক ভাষা- ইংরেজি, ফেঞ্চ, চাইনিজসহ বিভিন্ন বিদেশী ভাষা রপ্ত করে বিদেশে উচ্চ শিক্ষা, ভ্রমণ ও ক্যারিয়ার গড়ার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন।