রাবিপ্রবি,প্রতিনিধিঃ- রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন’ (HEAT) ‘হিট সাব-প্রোজেক্টের উদ্যোগে চলমান প্রশিক্ষণের অংশ হিসেবে ‘Research Methodology’ বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা আজ ৫ অক্টোবর ২০২৬খ্রি. তারিখ দুপুর ২:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী প্রশিক্ষণ প্রদান করেন।
রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর তাঁর প্রেজেন্টেশনে গবেষণা প্রকল্পের অত্যাবশকীয় Abstract, Introduction, Literature Review, Methods, Results, Discussion, Conclusion, Acknowledgement, Referencing বিশেষত Research Methodology বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন। এছাড়াও গবেষণা প্রকল্পের বিষয় (টপিক) নির্বাচন, রিসার্চ কোয়েশন, অরিজিনালিটি, তথ্যের সংশ্লেষণ (Research data synthesizing), সাইটেশন স্কিলস, ব্লুমস টেক্সোনমি, কগনিটিভ থিংকিং, রিসার্চ জার্নালে পাবলিকেশনের ক্ষেত্রে রিভিউ প্রক্রিয়াসহ এর বিভিন্ন ধাপসমূহ শিক্ষার্থী-গবেষকদের কাছে তুলে ধরেন। সেই সাথে তিনি দেশে-বিদেশে সেমিনারে অংশগ্রহণ ও গবেষণা কাজে নিজস্ব অভিজ্ঞতা বর্ণনা করেন। তিনি প্লাজিয়ারিজম চেকার এর বিষয়ে সর্তক থাকতে বলেন এবং গবেষণায় চ্যাটজিপিটির মতো অন্যান্য এআই টুলস ব্যবহারে বিশেষ সর্তকতা অবলম্বন করতে বলেন; নিজস্ব চিন্তা-চেতনা, মেধা ও সৃজনশীলতার উপর নির্ভর করার আহবান জানান।
উল্লেখ্য যে, বিগত ২৯ সেপ্টেম্বর ২০২৬খ্রি.তারিখে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ও এগ্রিকালচারাল এন্ড বায়োলজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম ‘Research Methodology’ বিষয়ক একটি প্রশিক্ষণ প্রদান করেন। আজ সোমবার অনুষ্ঠিত কর্মশালায় হিট প্রকল্পের উপ-প্রকল্প ব্যবস্থাপক (এসপিএম) এবং ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. নিখিল চাকমা প্রশিক্ষণ কর্মশালায় কোর্স প্রশিক্ষক হিসেবে সার্বিক তত্ত্বাবধান করেন। কর্মশালায় ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন