রাবিপ্রবি প্রতিনিধিঃ-রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর, প্রক্টর অফিস, ছাত্রউপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে রাঙামাটি সিএনজি সমিতির নেতৃবৃন্দের মধ্যে আলোচনা সভা রাবিপ্রবি প্রো-ভাইস চ্যান্সেলর অফিসকক্ষে ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী মহোদয়ের নির্দেশনায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম।
অনুষ্ঠানের আহ্বায়ক রাবিপ্রবি পরিবহন প্রশাসক ড. আবদুল্লাহ আল মামুন, উপস্থিত সকলকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে দ্বিপাক্ষিক আলোচনা শুরু করেন। আলোচনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা সহজীকরণের লক্ষ্যে স্হায়ী সিএনজি স্টেশন চালু, বিশ্ববিদ্যালয়ের গাড়ি চালকদের সাথে সিএনজি চালকদের সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করেন। সভার সভাপতি প্রো-ভাইস চ্যান্সে লর প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম শিক্ষার্থীদের কল্যাণে সিএনজি সমিতির প্রতিনিধিদের ভেদাভেদি হতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও তবলছড়ি থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপদ যাতা য়াত ব্যবস্থা নিশ্চিত করার আহবান জানান এবং কমখরচে যাতায়াত নিশ্চিত করার আহ্বান জানান।
রাবিপ্রবি পরিবহন প্রশাসক, রাঙামাটি শহরের গাড়িচালকদের পারস্পরিক সহযোগিতা রক্ষায় দুপক্ষের চালকদের দিকনির্দেশনা প্রদান ও পরিবহন আইন বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। সিএনজি মালিক সমিতির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের কল্যাণে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে স্থায়ী-অস্থায়ী সিএনজি স্টেশন স্থাপনের জন্য সহযোগিতা কামনা করেন। তাদের অনুরোধের প্রেক্ষিতে ভাইস চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের এস্টেট ডিপার্টমেন্টের ডেপুটি রেজিস্ট্রার জনাব সেতু চাকমাকে জায়গা নির্ধারণের সিদ্ধান্ত প্রদান করেন এবং শিক্ষার্থীদের সহজ যাতায়াতের সুবিধার্থে প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলগুলোর মাঝে স্থাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সমিতির প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানান এবং সরজমিনে পরিদর্শন করে শীঘ্রই স্টেশনের কাজ সম্পন্ন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন