লংগদু (রাঙামাটি) প্রতিনিধিঃ- রাঙামাটির লংগদু উপ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ও স্থানীয় উন্নয়ন কার্যক্রম নিয়ে সুশীল সমাজ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে লংগদু জোন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে লংগদু জোন অডি টোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন লংগদু জোনের বিদায়ী জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ (এসপিপি, পিএসসি)।
সভায় তিনি পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও আইন শৃঙ্খলা রক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতার প্রশংসা করেন। একই সঙ্গে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতি ষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি লংগদু জোনের নবাগত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান (পিএসসি)-কে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
মীর মোর্শেদ বলেন, এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, নবাগত জোন কমান্ডারের নেতৃত্বে এ অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
সভায় অংশগ্রহণকারীরা এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে মতামত তুলে ধরেন। এ সময় মানুষের জীবনমান উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান, নবাগত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, ৩৪ বীরের অধিনায়ক, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), রাঙামাটি জেলা পরিষদের সদস্য, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন