লংগদু (রাঙামাটি) প্রতিনিধিঃ- রাঙামাটির লংগদু মোটরসাইকেল মালিক সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মঞ্জুরুল হক এবং সাধারণ সম্পাদক পদে বিপ্লব ইসলাম নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সমিতির সদস্যরা স্বতঃ স্ফূর্তভাবে ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, সমিতির মোট ৯৪৫ জন ভোটারের মধ্যে ৭১৫ জন ভোট প্রদান করেন। ৬টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সভাপতি পদে মঞ্জুরুল হক ৩৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জালাল হোসেন পেয়েছেন ৩১১ ভোট। সাধারণ সম্পাদক পদে বিপ্লব ইসলাম ৩১৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আমির হোসেন পেয়েছেন ২৩৯ ভোট। এ ছাড়া যুগ্ম সম্পাদক পদে জাহি দুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে মো. শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে মো. আল ইসলাম রাজু এবং প্রচার সম্পাদক পদে ফোরকান আহমেদ নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন লংগদু উপজেলা সমবায় কর্মকর্তা নুর মোহাম্মদ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নির্বাচন পরি চালনা কমিটির আহ্বায়ক মো. শাহ আলম মুরাদ। নির্বাচন শেষে বিজয়ীদের সমর্থক ও সদস্যদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। নবনির্বাচিত নেতারা সমিতির উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং মোটরসাইকেল মালিকদের স্বার্থ সংরক্ষণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন