খাগড়াছড়ি প্রতিনিধিঃ- পার্বত্য জেলা খাগড়াছড়ির লক্ষ্মী ছড়ি উপজেলার দুর্গম দুল্যাতলী ইউনিয়নের মাগড়া ছড়ি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থ এবং এলাকার জনসাধার ণের সুবিধার্থে স্কুল আঙ্গিনায় একটি পানির ট্যাংক স্থাপন করে ছে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজি য়নের আওতাধীন লক্ষ্মীছরি জোন।

সকালে এ প্রকল্পের উদ্বোধন করেন দুল্যাতলী আর্মিক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহাথির মুস্তফা নাবিল। এসময় ক্যাম্প জেসিও ওয়ারেন্ট অফিসার আলমগীর এবং স্কুলের হেড মাস্টার রুবেল বিন্দু চাকমা সহ পাড়ার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও স্কুলের ছাত্র ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

দুর্গম এলাকায় পানীয় জলের এমন সুব্যবস্থা করার জন্য স্কু্লের শিক্ষক ও ছাত্র-ছাত্রী সহ স্থানীয়রা সেনাবাহিনীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ উদ্যোগের মাধ্যমে পূর্ব মাগড়াছড়ি পাড়ার স্কুল সহ এলাকার প্রায় ৪০০ পরিবার উপকৃত হবে।

পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার মানুষের জীবনমান উন্নয়ন,জনসাধারণের মাঝে মানবতার বন্ধন এবং জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় লক্ষীছড়ি জোনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান সেনাবাহিনী।